ads

সোমবার , ১৪ জুন ২০২১ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

শেরপুরে ৯ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ১৪ জুন সোমবার বিকেলে শহরের সজবরখিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের মুন্সিবাজার এলাকার মৃত করিম মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম মিয়া (৪০) ও পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়া গ্রামের মো. আবুল কালাম (৩০)।

Shamol Bangla Ads

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৪টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদারের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শহরের সজবরখিলা এলাকায় খোয়ারপাড় শাপলাচত্বরগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। ওইসময় আবুল কালাম ও আব্দুল কাইয়ুম মিয়াকে ৯ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করে র‌্যাব। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৩শ টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল ও ২টি সিমসহ মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদার জানান, ওই ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads