ads

রবিবার , ১৩ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনায় পরিবেশ সচেতনতার লক্ষ্যে পথ-বিতর্ক অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৮
শেরপুরে করোনায় পরিবেশ সচেতনতার লক্ষ্যে পথ-বিতর্ক অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ফিরিয়ে আনি বাসযোগ্য পরিবেশ’-এ শ্লোগানে শেরপুরে করোনা মহামারির এই সময়ে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথ-বিতর্ক করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ। ১২ জুন শনিবার রাতে সদর উপজেলার কানাশাখোলা বাজার মোড়ে ট্রাকের ওপর মঞ্চ তৈরী করে ওই পথ-বিতর্কটি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ও শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) ওই পথ-বিতর্ক আয়োজনে সহযোগিতা করে।

Shamol Bangla Ads

করোনা মহামারির চেয়েও পরিবেশ দূষণ মানবজাতির জন্য অধিক ভয়ংকর-এমন বিষয়ের প্রস্তাবনায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়া দু’টি বিতার্কিক দল শালবন ও মহারশি নদী নামে বিতর্কে অংশগ্রহণ করে। বিষয়ের পক্ষে শালবন দলে সানজিদা সারাহ, মিজানুর রহমান সম্রাট ও ফাহিম ফয়সল এবং বিপক্ষে মহারশি দলে হাসান রুহানি লাবিব, নাফিউল ইসলাম নাফি এবং নওশিন তাবাসসুম সুষমী বিতর্কে অংশ নেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন এসডিডিএফের এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শুভংকর সাহা ও খন্দকার শাহরিয়ার সৌরভ। সময় গণনায় ছিলেন জায়েদ হাসান সৌরভ।
যুক্তিতর্কের মধ্য দিয়ে বিতার্কিকরা পরিবেশ দূষণ, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও প্রভাব তুলে ধরেন। সেইসাথে পরিবেশ সুরক্ষায় গাছ লাগানো, খাদ্যাভ্যাস পরিবর্তন, নদী-উপকূল পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন। একইসাথে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্ক পরা, শারিরীক দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণে জনগণকে উদ্ধুদ্ধ করা হয়। বিতর্কে উভয় দল সমান নম্বর পাওয়ায় যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের নাফিউল ইসলাম নাফি। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আবুল বাশার মিয়া। এছাড়া জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, পরিবার-পরিকল্পনা পরিদর্শক ছায়েদুল ইসলাম শাওন সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ওইসময় নারী রক্তদান সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্রুত বর্ধনশীল উন্নতজাতের ‘সুবর্ণ রুই’ মাছের জাত উদ্ভাবন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads