ads

শনিবার , ১২ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক লায়েছুর রহমান দারার ইন্তেকাল

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১২, ২০২১ ২:১৫ অপরাহ্ণ

শেরপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, কাকলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও শহর আওয়ামী লীগের সদস্য লায়েছুর রহমান দারা (৫৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। ১২ জুন শনিবার সকাল পৌণে ৯টার দিকে রাজধানী ঢাকার সম্মিলিক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে-মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দারার খালাতো ভাই ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর শহরের খরমপুর মহল্লার বাসিন্দা লায়েছুর রহমান দারা দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। ১০ জুন বৃহস্পতিবার রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিয়ে যাওয়া হয়। পরে শনিবার ভোরে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে লায়েছুর রহমান দারার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads