ads

শনিবার , ১২ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডাম্পট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১২, ২০২১ ২:৫২ অপরাহ্ণ

শেরপুরে বেপরোয়া ডাম্পট্রাকের ধাক্কায় আবু সাইদ (২৮) নামে এক বেসরকারি স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ১১ জুন শুক্রবার রাতে শহরের শেরীব্রিজ এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামের মো. নূর হোসেনের ছেলে ও শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মানবাধিকার সংগঠন আমাদের আইনের সাথেও জড়িত ছিলেন।
জানা যায়, আবু সাইদ শেরপুর সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগ দেন। শুক্রবার রাত ৯টার দিকে আবু সাইদ কুসুমহাটি বাজার থেকে শেরপুর শহরে আসছিলেন। পথিমধ্যে শেরীব্রিজ এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির একটি ড্রামট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আবু সাইদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

গাজীরখামার ইউনিয়নের চেয়ারম্যান আওলাদুল ইসলাম ও মানবাধিকার সংগঠন আমাদের আইন, শেরপুরের চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল জানান, দরিদ্র পরিবারের সন্তান মেধাবী আবু সাইদ সবেমাত্র পরিবারের হাল ধরেছিলেন। তিনি বিসিএস দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু বেপরোয়া ড্রাম্পট্রাক তার স্বপ্নকে থামিয়ে দিল।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহাম্মেদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads