ads

শুক্রবার , ১১ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আটক ৯

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১১, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ

শেরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. নাজির আলী বদন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১১ জুন শুক্রবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া নিজ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত নাজির স্থানীয় মৃত চিনু শেখের ছেলে। হামলায় নাজিরের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও প্রতিবেশী আল আমিনের ছেলে মনির হোসেন (২৫) আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই ঘটনায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে সদর উপজেলার হাওড়া নিজ গ্রামের নাজির আলীর সঙ্গে প্রতিবেশী জমসেদ আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকাল নয়টার দিকে বিরোধপূর্ণ সীমানায় গোবর ফেলা নিয়ে জমসেদের ছেলে তোরমান আলীর সঙ্গে নাজির আলীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জমসেদ আলীর নেতৃত্বে তার ছেলে তোরমান আলী, লোকমান, হুরমান ও হিরনসহ ১০-১২ জন লোক দেশিয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে নাজির আলীর ওপর হামলা চালায়। এতে নাজির আলী ঘটনাস্থলেই মারা যান। ওইসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নাজিরের ছেলে মোশারফ হোসেন ও প্রতিবেশী মনির হোসেন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads