শেরপুরের ঝিনাইগাতীতে ৯৫ ইয়াবাসহ দশ মাদক মামলার আসামি কায়েস এবং তার সহযোগী রায়হান ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ জুন শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েস ও রায়হানকে গ্রেফতার করা হয়। এছাড়া আরও ২ গরু চোরকে গ্রেফতার করে থানা পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, কায়েস ও তার সহযোগী রায়হানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এবং ২ গরু চোরসহ ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। কায়েসের নামে এর আগে ঝিনাইগাতী থানাসহ বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে।




