ads

শনিবার , ১২ জুন ২০২১ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগরীর মশক নিধনে খাল-ড্রেনে মশাভুক মাছ অবমুক্ত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শুক্রবার (১১ জুন) বিকেলে নগরীর বিভিন্ন খাল-ড্রেনে জৈবিক উপায়ে মশক নিধনের লক্ষ্যে মশাভুক মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে আমরা কাজ করছি। ইতোপূর্বে ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খালে-ড্রেনে-জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার প্রাথমিকভাবে ৫০ হাজার মাছ অবমুক্ত করা হচ্ছে। পরবর্তীতে আরো মশক নিধনকারী মাছ অবমুক্ত করা হবে। তিনি আরো জানান, মশক নিধনে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন এবং বৃক্ষ রোপনেরও পরিকল্পনা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।

Shamol Bangla Ads

এ সময় ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মশক নিধনে তেলাপিয়া ও খলিশা মাছ নগরীর বিভিন্ন খাল, ড্রেন ও জলাশয়ে অবমুক্ত করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads