ads

বৃহস্পতিবার , ১০ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ লাইন্স পুকুরে মাছ অবমুক্ত করলেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ২৮০
শেরপুরে পুলিশ লাইন্স পুকুরে মাছ অবমুক্ত করলেন পুলিশ সুপার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পুলিশ লাইন্স পুকুরে মাছ অবমুক্ত করেছেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। ১০ জুন বৃহস্পতিবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সের পরিত্যক্ত পুকুর ও লেক মাছ চাষের উপযোগী করে সেটিতে মাছ অবমুক্ত করেন তিনি। এসময় তিনি পুকুরে সাড়ে ৭ মণ রুই, কাতল, কালবাউশ, সরপুঁটি, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করেন। ওইসময় তিনি বলেন, আমরা পরিত্যক্ত লেক খনন করছি। আর সেই লেকগুলো যেন খালি না থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রতিটি পুকুর লেকে রুই, কাতল, মৃগেল, কালবাউশ, সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি লেক এর চারপাশে ও পরিত্যক্ত জায়গায় ফলজ বৃক্ষ ও বিষমুক্ত শাক-সবজি চাষের উদ্যোগ গ্রহণ করছি । যাতে এ বিষমুক্ত শাক-সবজি পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সদস্যের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক হয়।

Shamol Bangla Ads

মাছ অবমুক্তকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ডিআইও-১ মোঃ আবুল বাশার মিয়া, টিআই (যানবাহন শাখা) মোঃ নাছিমুল হায়দার, আরআই (ভারপ্রাপ্ত) মোঃ দুলাল হোসেন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাড়ছে করোনা সংক্রমণ ॥ ১০ দিনে আক্রান্ত… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রধামন্ত্রীর উপহার সামগ্রী পেল ১শ দরিদ্র পরিবার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads