ads

শুক্রবার , ১১ জুন ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রধামন্ত্রীর উপহার সামগ্রী পেল ১শ দরিদ্র পরিবার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১১, ২০২১ ১২:২২ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেল ১শ হতদরিদ্র অসহায় পরিবার। ১০ জুন বৃহস্পতিবার উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কালিবাড়ি বাজারে নজরুল একাডেমিতে জেলা পরিষদের উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়। আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী বিতরন করেন জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ নমশের আলম, মালিঝিকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাদু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান,সম্পাদক মোঃ আসাদুল্লাহ ছোট, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মোঃ আলী হোসেন, ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মাহফুজা বেগম, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজনু মিয়া প্রমুখ। প্রধানমন্ত্রীর এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু। করোনা কালিন সময়ে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads