ads

বুধবার , ৯ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার দেওয়া করোনা সুরক্ষা সামগ্রী জেলা আ’লীগের কাছে হস্তান্তর

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ৯, ২০২১ ৮:১০ অপরাহ্ণ

বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শেরপুর জেলার জন্য দেওয়া করোনা সুরক্ষা সামগ্রী জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির কাছে হস্তান্তর করেছেন দলের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ। ৮ জুন মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা সদর হাসপাতালের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর ও করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন তিনি।

Shamol Bangla Ads

সুরক্ষাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক চন্দন সাহা, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads