ads

বুধবার , ৯ জুন ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা কৃষি কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ৯, ২০২১ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ জুন বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই সংবর্ধনার আয়োজন করে।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল আহাদ, বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন প্রমুখ। ওইসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকলা কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন যোগদান করবেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads