ads

বুধবার , ৯ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সদ্যপ্রয়াত আ’লীগ নেতা খোরশেদুজ্জামান’র কবর জিয়ারত করলেন হুইপ আতিক

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ৯, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ

শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য ও সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সদ্য প্রয়াত খোরশেদুজ্জামান’র কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ৯ জুন বুধবার দুপুরে মুন্সীরচর গ্রামের বাড়িতে দলীয় নেতাদের সাথে নিয়ে খোরশেদুজ্জামান’র কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে মরহুমের একমাত্র পুত্র ইমরানুজ্জামান সজীবসহ পরিবারের অন্যান্য সদস্যদের সার্বিক খোঁজ-খবর নেন হুইপ আতিক। সেইসাথে তিনি পরিবারসহ উপস্থিত স্থানীয় জনতার উদ্দেশ্যে বলেন, দলে খোরশেদুজ্জামানের ব্যাপক অবদান রয়েছে। এজন্য তার অসম্পূর্ণ কাজগুলো তিনি নিজেই সম্পন্ন করে দিতে প্রস্তুত রয়েছেন।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মজদুল হক মিনু, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহাসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ জুন রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা খোরশেদুজ্জামান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads