শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প নন-গ্রুপের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনও নাদিয়া আক্তার প্রমুখ। এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।




