শেরপুরের ঝিনাইগাতীতে ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র সচিব (পিআরএল) এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক।

এসডিএফ’র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, আয়োজক প্রতিষ্ঠানের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম, শেরপুর জেলা সমন্বয়ক শহিদুল ইসলাম রবিন, প্রশিক্ষক আল মামুনুর রশিদ, আদিবাসী নেত্রী রবেতা ম্রং প্রমুখ। কর্মশালায় ৯০ জন বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন।




