ads

মঙ্গলবার , ৮ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা ও শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ৮, ২০২১ ৭:১২ অপরাহ্ণ

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২১ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে শেরপুর সদর উপজেলা দল ৩-০ গোলে ঝিনাইগাতী উপজেলা দলকে এবং বঙ্গমাতা গোল্ডকাপে শেরপুর পৌরসভা দল ৬-০ গোলে নকলা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

Shamol Bangla Ads

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি তার ব্যক্তিগত তরফ থেকে বিজয়ী ২ দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচদের জন্য জনপ্রতি ৫ হাজার করে এক লক্ষ ৭০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি প্রমুখ উপস্থিত ছিলেন।
নকআউটভিত্তিক এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও শেরপুর পৌরসভাসহ মোট ৬টি দল অংশগ্রহণ করে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads