ads

মঙ্গলবার , ৮ জুন ২০২১ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় স্বেচ্ছাশ্রমে পাকা রাস্তা মেরামত করে দিলো ‘দুরন্ত শৈশব’

শেরপুরের নকলা উপজেলার নকলা-চন্দ্রকোনা রাস্তার ভাঙ্গা অংশ স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন ‘দুরন্ত শৈশব’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু স্বেচ্ছাসেবক ও এলাকার তরুণ সমাজ। ৭ জুন সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা নকলা-চন্দ্রকোনা রাস্তার জানকীপুর এলাকার ব্রীজের পাশরে বড় একটি ভাঙ্গনসহ বিভিন্ন স্থানের ভাঙ্গা অংশে ও গর্তে মাটি দিয়ে ভরাট করেন। এতে দুরন্ত শৈশবের স্বেচ্ছাসেবক ও স্থানীয় তরুণরা সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, ৬ জুন রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নাঈম ইসলাম নামে এক তরুণ ওই রাস্তার ভাঙ্গা অংশের ছবিসহ বর্তমান অবস্থা তুলে ধরেন। পরে নকলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আবু কাউসার বিদ্যুৎ তার টাইম লাইনে সংশ্লিষ্ট দপ্তর ও স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষন করে মানবিক লেখা পোষ্ট করেন। এরপরে শুরু হয় একের পর একজনের টাইম লাইনে পোষ্ট করা। বিশেষ করে নকলা উপজেলার সর্ববৃহৎ ফেইসবুক পেইজ আমাদের চন্দ্রকোনা-তে পোষ্ট হওয়ার পরে বিষয়টি সর্বমহলে আলোচনায় চলে আসে। ফলে বিষয়টি দুরন্ত শৈশব স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তৃপক্ষের নজরে আসে।

রবিবার রাতেই তারা জরুরি আলোচনা সভা করে রাস্তাটি মেরামতের সিদ্ধান্ত নেয়। আজ সোমবার দুরন্ত শৈশব স্বেচ্ছাসেবী সংগঠনের ফয়সাল আহম্মেদের নেতৃত্বে ওই সংগঠনের স্বেচ্ছাসেবকরা ভাঙ্গা অংশে মাটি ভরাট করেন। মাটি দিয়ে ভাঙ্গা রাস্তা ভরাটে যারা স্বেচ্ছায় শ্রম দিয়েছেন তাদের মধ্যে ফয়সাল আহম্মেদ, নাঈম ইসলাম মিটুল, মাহমুদুল হাসান, জাহিদ হাসান, শাকিল আহম্মেদ, সিয়াম, সবুজ, রাব্বি, লিমন, কবির, হৃদয়, আকাশের নাম উল্লেখযোগ্য।

Shamol Bangla Ads

দুরন্ত শৈশবের স্বেচ্ছাসেবক ও স্থানীয় তরুণদের এমহতী কাজ দেখে সন্তুষ্ট হয়ে চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া জনস্বার্থে এমন কাজের জন্য দুরন্ত শৈশব নামে স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও এলাকার তরুণ সমাজ প্রতি কৃতজ্ঞাতা জ্ঞাপন করেন তিনি।

Need Ads