ads

রবিবার , ৬ জুন ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ৬, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ

‘পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ৬ জুন রবিবার দুপুরে শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গ্রাম উন্ন্য়ন কমিটির আয়োজনে উপজেলার ৪টি ইউনিয়নের পৃথক ৪টি স্থানে একসাথে আলোচনা সভা ও পরিবেশবান্ধব বাড়ি নিয়ে প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলার সিংগাবরনা ইউনিয়নের কর্ণঝোড়া গ্রামের বিবি হাওয়া বেগমের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় দিবসটি নানা দিকতুলে ধরে বক্তব্য দেন এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমূখ। বক্তারা নিজের বাড়ি ও কর্ণঝোড়া গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলার আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শুকুর আলী। পরে পরিবেশ বান্ধব বাড়ি প্রতিযোগিতায় বিজয়ী গ্রাম উন্নয়ন কমিটির সদস্য দোলফি বেগম, বিবি হাওয়া ও মকছেদা বেগমের হাতে পুরুষ্কার বিতরণ করা হয়। এতে গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। একই সাথে পার্শ্ববর্তী কাকিলাকুড়া ইউনিয়নের কুতুবপুর গ্রাম, রানীশিমুল ইউনিয়নের হালুহাটি গ্রাম ও তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামের পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পরিবেশ বান্ধব বাড়ি নিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার হিসেবে ডালিম গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads