ads

রবিবার , ৬ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ৬, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ

‘নিজের কাজ নিজে করব, দালাল-প্রতারক থেকে দূরে থাকবো’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ৬ জুন রবিবার সকালে ওই সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিসের সেবা ক্যাম্প থেকে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে, সহজে, স্বল্প সময়ে নির্ধারিত ফি-তে ভূমি সেবা পাওয়ার বিষয়ে জনগণকে অবহিত করা হচ্ছে। এছাড়া সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং খাস জমি বন্দোবস্ত, রিভিউ মোকদ্দমা ও বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ করে সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হবে।
সেবা সপ্তাহ উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে একটি গাছ লাগান জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads