ads

রবিবার , ৬ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের প্রবীণ রাজনীতিবিদ খোরশেদুজ্জামানের ইন্তেকাল

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ৬, ২০২১ ৪:১০ অপরাহ্ণ

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ মো. খোরশেদুজ্জামান (৮২) আর নেই। তিনি ৬ জুন রবিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার প্রথম নামাজে জানাযা দুপুর ২ টায় শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাযা বিকাল সাড়ে ৫ টায় সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

Shamol Bangla Ads

এদিকে প্রবীণ রাজনীতিক মো. খোরশেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads