ads

বৃহস্পতিবার , ৩ জুন ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পিয়ার লার্নিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ৩, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে কারিতাসের স্থায়ীত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের আয়োজনে গ্রাম্য ধাত্রী ও দুগ্ধদানকারী মা’দের নিয়ে দিনব্যাপী পিয়ার লার্নিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাবেলাকোনা কারিতাস অফিস কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গর্ভবতী মা’দের নিরাপদ সন্তান প্রসব ও পরবর্তী দুগ্ধকালীন সময়ে মা আর শিশুদের পুষ্টিকর খাবারের ওপর গুরুত্বারোপ করে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন কারিতাসের কেন্দ্রিয় অফিসের সুফল-২ প্রকল্পের নিরাপদ মাতৃত্ব কার্যক্রমের সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. সঞ্জিব কুমার মন্ডল।

Shamol Bangla Ads

করোনাকালীন সময়ে মা’ দের নিরাপত্তা, মা’ দের পুষ্টি নিশ্চিত করণ, শিশু সুরক্ষা, কারিতাসের সুরক্ষা নীতিমালা ও পাহাড়ি সব্জীর পুষ্টিগুণসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কারিতাসের কেন্দ্রিয় অফিসের সুফল প্রকল্পের নিরাপদ মাতৃত্ব কার্যক্রমের কো-অর্ডিনেটর প্রভাতি জি রোজারিও। তিনি বলেন, পাহাড়ি এলাকার সব্জীর পুষ্টিগুণ অনেক বেশি। কারিতাসের সুফল-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিঘলাকোনা সাদু আন্দ্রে ডিসপেন্সারির ইনচার্জ মিস্টার সীমা রোজারিও ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মিস সাজেদা বেগম প্রমূখ। প্রশিক্ষণে স্থানীয় হারিয়াকোনা, চান্দাপাড়া, মেঘাদল ও কর্ণঝোড়া গ্রামের ধাত্রী ও দুগ্ধদানকারী মা’রা অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads