শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২১ এর জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। উদ্বোধনী দিনের প্রথম খেলায় বালিকা দল নকলা উপজেলা ২-১ গোলে নালিতাবাড়ী উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়। আর দ্বিতীয় খেলায় বালক দল নালিতাবাড়ী উপজেলা ৩-২ গোলে নকলা উপজেলাকে বিজয়ী হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, সিভিল সার্জন ডা.একেএম আনওয়ারুর রউফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
ওইসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।





