শেরপুরের নকলায় জামগাছ থেকে পড়ে আলাল মিয়া (৩০) নামে এক কৃষক মারা গেছেন। ৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। আলাল স্থানীয় আব্দুল খালেকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাল মিয়া জাম পাড়ার জন্য জামগাছে গাছে উঠলে ডাল ভেঙ্গে ওই গাছের নিচে থাকা সবজির বাগানের বাঁশের খুটিতে পড়ে যান। এতে বাঁশের খুটি আলাল মিয়ার পেটে ঢুকে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আলালকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









