ads

বুধবার , ২ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ

শেরপুরে সাড়ে ৩ গ্রাম হেরোইনসহ মো. মিনহাজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (শেরপুর-জামালপুর)’র একটি অভিযানিক দল। ২ জুন বুধবার বিকেলে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের রামেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনহাজ হচ্ছে স্থানীয় মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪’র এক প্রেস রিলিজে জানানো হয়, বুধবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামেরচর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। ওইসময় রামেরচর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে মিনহাজকে হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৭ হাজার ৫শ টাকা হবে বলে জানায় র‌্যাব। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানা জানান, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads