ads

বুধবার , ২ জুন ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন সাময়িক বরখাস্ত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ২, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ

দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১ জুন মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবু জাফর রিপনের স্বাক্ষরিত এক স্মারকমূলে তাকে বরখাস্ত করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চান, ইউনিয়ন পরিষদ মাঠে বালু ভরাট প্রকল্পের ৭৪ হাজার ৯৩৬ টাকা, ইউনিয়ন পরিষদের আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ১ লক্ষ ৪০ হাজার টাকা, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ প্রকল্পের ২ লক্ষ টাকা প্রকল্প সভাপতিকে অগোচরে রেখে টাকা উত্তোলন করে নামমাত্র ৪৫ হাজার টাকার মালামাল নিজে ক্রয় করে বাকি ১ লক্ষ ৫৫ হাজার টাকা, স্টেডিয়ামের পিছনে পশ্চিম দিকে রাজ্জাক মাস্টারের পুকুরপাড় পর্যন্ত মাটি ভরাট প্রকল্পের ২৯ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ ভবনের নিচে ফ্লোর নির্মাণ প্রকল্পের ২৪ হাজার টাকা এবং সুরিহারা ভবানী খিলা রাস্তায় সুরুজ মিয়ার বাড়ির সামনে ৩৭ মিটার লম্বা কাঠের ব্রিজ নির্মাণ প্রকল্পের ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে তার স্থায়ী পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। তিনি বলেন, উর্ধ্বতন একটি মহলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার মতবিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের দিয়ে তদন্ত কমিটি করে বরখাস্ত করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে বরখাস্তের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে।
এ ব্যাপারে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম জানান, তাকে সাময়িক বরখাস্ত করায় বর্তমানে প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানকে কেন চূড়ান্ত বরখাস্ত কেন করা হবে না- সে বিষয়ে মন্ত্রণালয় থেকে শোকজ করা হবে। তার জবাব সন্তোষজনক না হলে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads