ads

মঙ্গলবার , ১ জুন ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবসে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১, ২০২১ ২:১৫ অপরাহ্ণ

‘প্রতিদিন ২৫০ মিলিলিটার দুধ খাওয়া প্রয়োজন’

‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’-এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বিশ্ব  দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জুন মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রথমে শহরের খোয়ারপাড় এলাকায় জেলা প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে র‌্যালি শেষে জেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, ডিআইও-ওয়ান আবুল বাশার মিয়া, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফজলুল হক, খামারি প্রকৌশলী তানজীব হাসান হিমেল প্রমুখ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই বলেন, দুধ একটি সুষম খাবার। দুধে সকল ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান। সুস্থ্য জীবনের জন্য একজন মানুষের প্রতিদিন ২৫০ মিলিলিটার দুধ খাওয়া প্রয়োজন। তিনি বলেন, প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় আগামী ৩ বছরের মধ্যে প্রতি উপজেলায় দুধ ও মাংস উৎপাদনের জন্য প্রডিওসার গ্রুপ তৈরী করা হবে। এসব প্রডিওসার গ্রুপের মধ্য থেকে আগ্রহীদেরকে নিয়ে উদ্যোক্তা সৃষ্টি করা হবে। যাতে তারা উৎপাদন পর্যায় থেকে বাজারজাতকরণ পর্যন্ত সাপ্লাই চেন হিসেবে ভূমিকা রাখতে পারেন। তাছাড়া শেরপুর শহরের জেলখানার পাশে মীরগঞ্জ এলাকায় একটি অত্যাধুনিক শ্লটার হাউজ (কসাইখানা) নির্মাণ করা হবে।
পরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা, ক্যুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads