ads

মঙ্গলবার , ১ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অপহরণচেষ্টা ॥ আটক ২

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ

শেরপুরে ঘরে ঢুকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে জোরপূর্বক অস্ত্রের মুখে অপহরণ চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে থানা পুলিশে দিয়েছে এলাকাবাসী ও ছাত্রীর স্বজনরা। সোমবার রাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খরখরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী নিজেই বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Shamol Bangla Ads

মামলার এজাহার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে (২০) প্রায় এক বছর যাবত উত্যক্ত করে আসছিল শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে মো. মিনহাজ। তাকে বিভিন্নভাবে নিষেধ করার পর সে আরও ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। এরপর সোমবার রাত ৯টার দিকে মিনহাজ তার দুই বন্ধু রুমান ও বাপ্পীকে সাথে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে টেনে-হিচড়ে অপহরণের চেষ্টা করে। ওইসময় ছাত্রীর ডাক-চিৎকারে তার স্বজন ও আশেপাশের লোকজন ছুটে গিয়ে মিনহাজ ও রুমানকে আটক করে ফেলে। ওইসময় মিনহাজ তার হাতে থাকা ছুরি দিয়ে ওই ছাত্রীর বাবাকে আঘাত করতে গেলে স্থানীয়রা তাকে মারধর করে। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে আটককৃতদের থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিজেই বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় একটি অপহরণ চেষ্টার মামলা দায়ের করেছেন। দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ছাত্রীর স্বজনরা মারধর করায় সে হাসপাতালে রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads