ads

মঙ্গলবার , ১ জুন ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ছাত্রদলের সভাপতিসহ ৬ নেতা-কর্মী আটক

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১, ২০২১ ১:০০ অপরাহ্ণ

শেরপুরে জেলা ছাত্রদলের সভাপতিসহ যুবদলের ৬ নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। ৩১ মে সোমবার সন্ধ্যায় শহরের গৃর্দানারায়ণপুরস্থ জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শহরের নাগপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে, জেলা ছাত্রদলের সভাপতি মো. শওকত হোসেন (২৮), মঞ্জুরুল ইসলামের ছেলে যুবদল নেতা মো. রেজাউল করিম বাবু (২৭), মিজানুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (২৫), বিল্লাল হোসেনের ছেলে মো. শিমুল মিয়া (২৩), মোতালেব মিয়ার ছেলে মো. পাপন মিয়া (২৪) এবং সেলিম মিয়ার ছেলে মো. শাহরিয়ার (২০)।

Shamol Bangla Ads

ওই ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, কোন নাশকতার কাজের জন্য একত্রে জড়িত হওয়ার সন্দেহে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads