ads

মঙ্গলবার , ১ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়েব সিরিজে এবার পূজা চেরি

খবর টি পড়েছেন : ৩১৬
ওয়েব সিরিজে এবার পূজা চেরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ওয়েব সিরিজে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা পূজা চেরি। ‘প্যারাসাইকোলজি’ নামে ওয়েব সিরিজে দেখা যাবে পূজাকে। পূজা চেরি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। ছোট থাকতেই ‘ভালোবাসার রঙ’, তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়।

Shamol Bangla Ads

তারপর কিছুটা বিরতি দিয়ে নতুনভাবে অভিনয়ে আগমন ঘটে পূজার। নানা কারণে আলোচিত প্রযোজনা সংস্থা জাজ মাল্টি মিডিয়ার প্রযোজনার ছবি দিয়ে প্রধান চরিত্রে বড়পর্দায় আগমন ঘটে তার। ‘প্যারাসাইকোলজি’ নামে এই ওয়েব সিরিজে পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সুমন ধর। তারও প্রথম ওয়েব কাজ এটি। সিরিজটি নিয়ে পরিচালক সুমন ধর বলেন, শিগগিরই আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। প্রযোজকসহ আমাদের কিছু পরিকল্পনা আছে। তাই একটু সময়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি।

জানা গেছে, ওয়েব সিরিজটির শুটিং হবে ২০ দিন। ইতোমধ্যে নারায়ণগঞ্জে তিন দিনের কাজ হয়েছে। ‘প্যারাসাইকোলজি’ একটি ওটিটি প্রতিষ্ঠানের জন্য তৈরি হচ্ছে। আগামী কোরবানি ঈদে এটি অবমুক্ত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের সূচি চূড়ান্ত পরবর্তী সংবাদ নতুন সরকার গঠনে সম্মত ইসরায়েলের বিরোধী নেতারা

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads