ads

বৃহস্পতিবার , ৩ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন সরকার গঠনে সম্মত ইসরায়েলের বিরোধী নেতারা

খবর টি পড়েছেন : ১৭৫
নতুন সরকার গঠনে সম্মত ইসরায়েলের বিরোধী নেতারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইসরায়েলের বিরোধী দলগুলো নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে। আর এরমধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হতে যাচ্ছে।

Shamol Bangla Ads

জানা গেছে, মধ্যপন্থী ইয়াস আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদ আট দলের জোট গঠনের ঘোষণা দিয়েছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে এখন বিরোধীদের পার্লামেন্টের আস্থা ভোটে জয়লাভ করতে হবে। খবর বিবিসির

চুক্তির শর্তানুসারে নতুন সরকারে প্রথম প্রধানমন্ত্রী হবেন ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত। পরে লাপিদের কাছে এই দায়িত্ব হস্তান্তর করবেন তিনি। বিরোধীদের চুক্তি গঠনের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ইয়ার লাপিদ জানান, তিনি চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রেসিডেন্ট রুয়েভেন রিভলিনকে জানিয়েছেন। তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই সরকার ইসরায়েলি নাগরিক সেবা করবে যারা এর পক্ষে ভোট দিয়েছে আর যারা দেয়নি তাদেরও। এই সরকার বিরোধীদের শ্রদ্ধা করবে এবং ইসরায়েলি সমাজের সব অংশের মধ্যে সংযোগ স্থাপন আর ঐক্যবদ্ধ করতে ক্ষমতার আওতায় নতুন কিছুই করবে।

Shamol Bangla Ads

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে ইয়ার লাপিদ, নাফতালি বেনেত এবং আরব ইসলামিস্ট রাম পার্টির নেতা মনসুর আব্বাস চুক্তিতে স্বাক্ষর করছেন। পরে মনসুর আব্বাস সাংবাদিকদের বলেন, সিদ্ধান্তটি কঠিন ছিল আর বেশ কিছু বিরোধ ছিল। কিন্তু চুক্তিতে পৌঁছানো গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আরব সমাজের জন্য লাভজনক অনেক কিছুই এই চুক্তিতে আছে।

প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ইয়ার লাপিদ বলেছেন নাফতালি বেনেতের পাশাপাশি তিনিও সরকারের প্রধান থাকবেন। ২০২৩ সালের ২৭ আগস্ট তারা প্রধানমন্ত্রীর দায়িত্ব বদলে নেবেন। প্রেসিডেন্ট যত দ্রুত সম্ভব পার্লামেন্টে আস্থা ভোট আয়োজনের নির্দেশনা দিয়েছেন।

এদিকে, ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নতুন জোট ব্যর্থ হলে ইসরায়েলে ২ বছরের মধ্যে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওয়েব সিরিজে এবার পূজা চেরি পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাংবাদিক এম এ হাকাম হীরা’র মায়ের দাফন…

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads