ads

মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের সূচি চূড়ান্ত

খবর টি পড়েছেন : ২৩৭
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের সূচি চূড়ান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী মাসে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। এক মাসের এই সফরে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা থাকলেও টেস্টের সংখ্যা একটি কমিয়ে আনা হয়েছে।
৭ জুলাই থেকে বুলাওয়েতে শুরু হবে একমাত্র টেস্ট। এই ম্যাচ দিয়েই শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে ২৯ জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ জুলাই থেকে শুরু হবে দলীয় অনুশীলন। টেস্ট শেষে দুই দল পাড়ি জমাবে হারারেতে। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এর আগে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল।

Shamol Bangla Ads

একনজরে জিম্বাবুয়ে সফরের প্রস্তাবিত সূচি :

একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই

Shamol Bangla Ads

১ম ওয়ানডে – ১৬ জুলাই
২য় ওয়ানডে – ১৮ জুলাই
৩য় ওয়ানডে – ২০ জুলাই

১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধীরা পরবর্তী সংবাদ ওয়েব সিরিজে এবার পূজা চেরি

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads