ads

রবিবার , ৩০ মে ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত বেয়াই গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ৩০, ২০২১ ৭:৪৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত বেয়াইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ মে শনিবার বিকেলে তাকে সাইদুল ইসলাম বুলবুল (৪২) নামে ওই ব্যক্তিকে এলাকাবাসী আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সাইদুল উপজেলার চৈতাজানি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম বুলবুলের ছেলে রাসেল (২৪) এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের জামাই নাজমুলের ঘনিষ্ঠ বন্ধু বলে এলাকায় পরিচয় দেয়। সেই সুবাদে বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীর বেয়াই পরিচয় দেয়। তারা এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে বলে মানুষকে জানায়। এলাকার লোকজনদের অনুদান নিয়ে দিবে বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে তালিকা প্রস্তুত করে। চাকুরি নিয়ে দিবে বলে মানুষকে প্রলোভন দেখায়। এরই ধারাবাহিকতা তারা শেরপুর সদর থানার চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত মনোয়ার হোসাইন মিস্টার মিয়ার ছেলে জোবাইদুল ইসলাম বাবুর কাছ থেকে বিজিবি’র চাকরি নিয়ে দিবে বলে ৫ লক্ষ ১০ হাজার টাকা নেয়। তাদের কর্মকান্ডে এলাকাবাসীর সন্দেহ হলে এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মেয়ের জামাইয়ের সাথে ভূয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। এরপর তাদের দেওয়া টাকা ফেরত চাইলে রাসেলসহ তার সহযোগিরা কৌশলে পালিয়ে যায়। ওইসময় এলাকাবাসী বুলবুলকে আটক করে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বুলবুলকে আটক করে। ওই ঘটনায় জোবাইদুল ইসলাম বাবু বাদী হয়ে রাসেলকে প্রধান আসামিকে করে ৩ জনের নাম উল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম ওরফে বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads