ads

রবিবার , ৩০ মে ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাঁসের সাথে এ কেমন শত্রুতা?

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ৩০, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ

প্রতিহিংসার জের ধরে বিষ দিয়ে এক খামারির ৭শ হাঁসের বাচ্চা নিধন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে মুসলিম বিল্লাল ভুট্টুর হাঁসের খামারে। ভট্টু ওই গ্রামের মৃত কামান্ডার মতিউর রহমানের ছেলে। গ্রামবাসীরা তার এসব হাঁসের বাচ্চার মৃত্যু দেখে বলছেন, এ কেমন শত্রুতা?।

Shamol Bangla Ads

মুসলিম বিল্লাল ভুট্টু জানান, তিনি প্রায় একশ হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করেন। ওই বাচ্চা গুলো এখন বড় হয়ে ডিম দিচ্ছে। হাঁসের ডিম বিক্রি করে লাভের মুখ দেখেন তিনি। এরপর গোয়ালের গরু বিক্রি করে এক হাজার হাঁসের বাচ্চা ক্রয় করেন তিনি। এখন ওইসব বাচ্চার বয়স প্রায় দেড় মাস। সম্প্রতি প্রতিবেশী কয়েকজন তার এই হাঁসের খামার দেখে প্রতিহিংসায় নানাভাবে অত্যাচার করে আসছে। গত শুক্রবার রাতে সবার অগোচরে প্রতিহিংসাকারীরা তার খামারে প্রবেশ করে বিষ ছিটিয়ে যায়। পরদিন শনিবার সকাল থেকে তার হাঁসের বাচ্চাগুলো মরতে শুরু করে। এরই মধ্যে প্রায় ৭শ হাঁসের বাচ্চা মারা গেছে বলে জানান তিনি। তিনি বলেন, আমার মেলা ক্ষতি করছে। কত কষ্ট কইরা হাঁসের বাচ্চাগুলো বড় করতাছি। অহন বাচ্চাগুলো মাইরা ফালাইলো। আমি এর বিচার চাই।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সোহাগ মিয়া বলেন, ভট্টু মিয়া অনেক কষ্ট করে হাঁসের খামার গড়ে তুলেছে। এরই মধ্যে দুর্বৃত্তরা তার খামারে বিষ দিয়ে হাঁসের বাচ্চা নিধন করলো। যারা এ কাজ করেছে তারা সমাজেরও শত্রু। আমরাও এর বিচার চাই। হাঁসের খামারে বিষ ঢেলে হাঁসের বাচ্চা নিধনের ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads