জামালপুরে আন্তর্জাতিক সাহিত্য-সংস্কৃতি সংগঠন ‘গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৮ মে শুক্রবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে কবি-সাংবাদিক মোহাম্মদ শাহ্জামালকে আহবায়ক ও সাংস্কৃতিকর্মী রাজু আহমেদ ফুয়াদকে সদস্য সচিব নির্বাচিত করে ওই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলো, ৩ জন যুগ্ম আহবায়ক, যথাক্রমে : গাজী মাজহারুল ইসলাম, আরিফুল ইসলাম লাভলু আকন্দ ও রুবেল মিয়া। নির্বাহী সদস্যের মধ্যে ইমাম হাসান ইমু, এসএম জুলফিকার আলী, পারভেজ মোশারফ, আতিকুর রহমান, মির্জা সোলাইমান, সেলিম রেজা, মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম শাহানূর, রাকিব লিটন ও ফজলুল করিম।

কবি ও মানবধিকারকর্মী গাজী মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম। 
ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের সিনিয়র সাংবাদিক ও কবি সাযযাদ আনসারী, শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক ছড়াকার আশরাফ আলী চারু ও অর্থ সম্পাদক সাংবাদিক কাজি মাসুম। সভার সঞ্চালনায় ছিলেন দীপ্ত টিভি’র জামালপুর প্রতিনিধি সাংস্কৃতি কর্মী ও আবৃত্তিকার তানভির আহমেদ হীরা।

প্রথম পর্বের আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসন্মতিক্রমে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহ করে পরবর্তী সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য গাঙচিল নেতৃবৃন্দরা ওই কমিটিকে নির্দেশ দেন।
এদিকে, কমিটি গঠন শেষে শেরপুর ও জামালপুর কবিদের প্রকাশিত বিভিন্ন গ্রন্থ পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়। এছাড়া ‘শেরপুর গাঙচিল কন্ঠ কবি ও কবিতা’ এবং শেরপুর গাঙচিল সভাপতি রফিক মজিদের একক কাব্যগ্রন্থ ‘অদৃশ্য অনুভূতি’ ও মুক্তিযোদ্ধা বিষয়ক ভ্রমন কাহিনী ‘মেঘালয়ে ফিরেদেখা-৭১’ গ্রন্থ ২টি জামালপুর প্রেসক্লাবের লাইব্রেরীর জন্য শুভেচ্ছা উপহার দেওয়া হয়।




