ads

বুধবার , ২১ জুন ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটের নগর পিতা হলেন আনোয়ারুজ্জামান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। আর তার নিকটতম প্রার্থী পেয়েছেন নজরুল ইসলাম পেয়েছেন ৫১ হাজার ৩২১ ভোট।

Shamol Bangla Ads

২১ জুন বুধবার রাতে ১৯০ কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেটে মেয়র পদে আরো প্রার্থী ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), মো. শাহজাহান মিয়া (বাস) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

Shamol Bangla Ads

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এই সিটিতে মোট ভোটার চার লাখ ৮৭ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!