স্টাফ রিপোর্টার : ‘রক্তের বন্ধনে একত্র সবাই’ ও ‘আপনার রক্তেই জীবন আমার, রক্তদানে হোক জীবন সঞ্চার’ ওই শ্লোগানকে ধারণ করে শেরপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুন মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওই র্যালির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন। ভলান্টিয়ার বাংলাদেশ ও জেলা রক্তদান সমাজ কল্যাণ সংস্থা যৌথভাবে ওই র্যালির আয়োজন করে। র্যালি শেষে থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ডাযোবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু রায়হান পাভেল, জেলা রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আজিজুল হক ও সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।




