ads

রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ১৪, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীরের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সেখানেই গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহমেদ বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুজ্জামান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষি অফিসার হুমায়ূন দিলদার, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলকে পান্তাভাত ও ইলিশ দ্বারা আপ্যায়ন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা কর্মি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!