ads

বৃহস্পতিবার , ২৭ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক উন্নয়ন-সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে একযোগে মানববন্ধন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ২৭, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ

শেরপুরের নন্দীরবাজার থেকে ঝগড়ারচর পর্যন্ত সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্নস্থানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার নন্দীরবাজার, মুন্সীরবাজার, চৌধুরীবাড়ি মোড়, ডোবারচর, ঝগড়ারচর বাজারসহ কয়েকটি এলাকার সহস্রাধিক মানুষ একযোগে ওই মানববন্ধন কর্মসূচিকে অংশ নেন। শেরপুর চরাঞ্চলের আঞ্চলিক সড়ক সংস্কার ও উন্নয়ন কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে।

Shamol Bangla Ads

চরাঞ্চলের আঞ্চলিক সড়ক সংস্কার ও উন্নয়ন কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নাগরিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শাকিল চৌধুরী, চৌধুরী বাড়ি মোড় বাজার কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের রতন চৌধুরী, সাহাব্দীর চর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম জেরিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শিপু, স্থানীয় বাসিন্দা আক্তারুজ্জামান, আসাদুজ্জামান রিপন, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সাদিকুল নাইম, প্রকৌশলী মিনাল শেখ, সজল চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার নন্দীরবাজার থেকে ধানুয়া কামালপুর আঞ্চলিক মহাসড়কটি শেরপুরের শ্রীবরদী, জামালপুরের বকশীগঞ্জ, কুড়িগ্রামের রাজীবপুর, রৌমারী অঞ্চলের মানুষের জেলা সদরসহ ঢাকায় যাতায়াতের প্রধান সড়ক। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে শেরপুর অংশের ১৫ কিলোমিটার দীর্ঘ ও ৭ দশমিক ৫ মিটার প্রস্থের সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হয় ২০১৮ সালে। কাজটি ১৫ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও রাস্তাটি খুঁড়ে কাজ শুরুর কিছুদিন পরই দুর্নীতির অভিযোগ উঠায় কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স ও স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এরপর দীর্ঘ আড়াই বছর থেকে খানাখন্দকে ভরা ওই রাস্তা দিয়ে চলাচলের সময় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। তারা আরও বলেন, এই বৃহৎ চরাঞ্চলে প্রচুর শাক-সবজিসহ ফসলের আবাদ হয়। কিন্তু কৃষি প্রধান এই অঞ্চলের মানুষ এই ভাঙাচোরা সড়কের কারণে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এতে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা দ্রুত রাস্তাটি সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
এ ব্যাপারে সড়কটির উন্নয়ন ও সংস্কার কাজ তদারকিতে থাকা জামালপুর সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী এবিএম সাদ্দাম হোসেন জানান, ঠিকাদার কাজটি সময়মতো শেষ করতে না পারায় সময় বর্ধিত করা হয়েছে এবং বর্ধিত সময়ের মধ্যে শেষ করার জন্য লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও তারা কাজ শুরু না করায় তাদের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এরপরও কাজ শুরু না করলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেইসাথে বিধি মোতাবেক তাদের বাদ দিয়ে নতুনভাবে কাজ শুরুর জন্য দরপত্র আহবান করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads