ads

বৃহস্পতিবার , ২৭ মে ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে ভারতীয় রুপিসহ নবদম্পতি আটক

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ২৭, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় রুপিসহ নবদম্পতিকে আটক করেছে বিজিবি। ২৭ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চান্দাপাড়া ব্রিজের পাশে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো শ্রীবরদী উপজেলার তাতিহাটি গ্রামের সুরুজ জামালের ছেলে অকিল মিয়া (২৩) ও তার স্ত্রী যশোরের পাকশিয়া গ্রামের মজনু মিয়ার মেয়ে শিরিনা (২১)। ওই ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Shamol Bangla Ads

স্থানীয় ও কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, অকিল মিয়া ও শিরিনা ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো। সেখানে তাদের পরিচয় ও মন দেয়া-নেয়া হয়। গত প্রায় ৫ মাস আগে তারা বিয়ে করে। এরপর তারা দু’জনে বেনাপোল সীমানা দিয়ে ভারতে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে যায়। সেখানে ৫ মাস চাকরি করার পর ছুটি নিয়ে চোরাই পথে ভারতের মেঘালয় রাজ্যের পোড়াকাশিয়া এলাকার ১০৯২ পিলার সংলগ্ন সীমানা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওইসময় বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চান্দাপাড়া গ্রামের ব্রিজের পাশে থেকে তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৩ হাজার ৮শ ৯০ টাকা ভারতীয় রুপি উদ্ধার করে।
অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ জাকির হোসেন বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাটি শুনেছি। তবে তাদেরকে এখনও থানায় হস্তান্তর বা ওই বিষয়ে কোন অভিযোগ করা হয়নি। পেলে আইনগত ব্যবস্থা নেবো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads