শেরপুরের শ্রীবরদীকে মডেল থানা গড়তে চান অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীবরদী থানা আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যের এক পর্যায়ে নবাগত ওসি এ কথা বলেন। তিনি বলেন, আমরা মাদক, জুয়া ও অপরাধ দমনে সবসময় তৎপর। আমি যোগদানের পর থেকেই মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান জোড়দার করেছি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিয়ে বন্ধ করা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ভাল কিছু করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই থানাকে একটি মডেল থানায় উপহার দিবো। থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান।

এসআই তাহেরুল ইসলামের সঞ্চালনায় সভায় গনমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, প্রেসক্লাব শ্রীবরদী সভাপতি আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা প্রমুখ। এসময় শ্রীবরদী থানা পুলিশের বিভিন্ন অফিসারবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




