ads

মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৭ জুয়াড়ি আটক

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ২৫, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। ২৩ মে রবিবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মৃত জ্যোতি মিয়ার ছেলে রফিক (৩২), মৃত জহুরুলের ছেলে খাদেম (২৯), আ: আজিজের ছেলে শামীম (২৫), শহিদ মিয়ার ছেলে আলম (১৮), জাবেদ আলী’র ছেলে দেলোয়ার হোসেন (৩০), ইসলামপুরের পেচার চর গ্রামের আকরাম শেখের ছেলে আমিনুল বাবু (১৮) ও বাউশমারী গ্রামের জীবন মিয়ার ছেলে রাখাল (২৪)।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশনায় এসআই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়িকে আটক করে। ওইসময় সময় তাদের কাছে ৪৮টি তাস ও নগদ টাকা পাওয়া যায়। সোমবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
শ্রীবরদী থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, জুয়া এমন একটি সামাজিক ব্যাধি যা দ্রুততম সময়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংস করে। তাই সবাইকে সচেতন থাকতে হবে যেন কেউ এই ব্যাধিতে আক্রান্ত না হয়। মাদক, জুয়া ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads