টোকিও অলিম্পিক গেইমস্ এ অংশগ্রহণে সুযোগ পাওয়া শেরপুরের কৃতি সন্তান জহির রায়হানকে ব্যক্তিগত পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। ২৪ মে সোমবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জহির রায়হানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ওই উপহার সামগ্রী তুলে দেন।

উপহারসামগ্রী প্রদানকালে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সাধারণ সদস্য বুলবুল আহম্মেদ ও শাহরিয়ার শাকির উপস্থিত ছিলেন।




