ads

মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২৫, ২০২১ ১:২০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের নিয়ে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল, সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া আক্তার প্রমুখ। ওই প্রশিক্ষণে প্রশিক্ষকরা ফসল উৎপাদনে আধুনিক কলা-কৌশল বিষয়ে তাৎপর্য বিস্তারিত তুলে ধরেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর তিনি জানান, এ প্রশিক্ষণটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কৃষকদের পাহাড়ি অঞ্চলের চাষাবাদে বিশেষ কাজে দেবে। তাই স্বাস্থ্যবিধি মেনে দু’টি ব্যাচে ওই প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে ডাটা, কলমী, পুইশাক, লালশাক ও কুমড়া পাঁচ ধরনের উন্নত মানের শাক সবজির বীজ প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠোর ৬০ জন কৃষাণ ও কৃষাণী অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads