অন্যের সহযোগিতা বা লাঠিতে ভর করে চলতো শেরপুরের শ্রীবরদীর প্রতিবন্ধীরা। ১১ মে মঙ্গলবার থেকে একাই তারা চলতে পারবে হুইল চেয়ারে। ওই প্রতিবন্ধীরা হুইল চেয়ার পেয়ে বেশ খুশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার আনুষ্ঠানিকভাবে উপজেলার ২০ জন প্রতিবন্ধীর মাঝে ওইসব হুইল চেয়ার বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) অর্থায়নে শ্রীবরদী উপজেলার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও অসহায় ২০ জন প্রতিবন্ধীর মাঝে ওইসব হুইল চেয়ার বিতরণ করেন। হুইল চেয়ার বিতরণের সময় সকল প্রতিবন্ধীদের মুখে দেখা যায় খুশির ঝিলিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান ও স্থানীয় গণমাধ্যমকমীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, প্রতিবন্ধীরা চলাফেরা করতে হুইল চেয়ারের অভাবে অন্যের সাহায্যের অপেক্ষা থাকতো। এখন তাদের আর অপেক্ষায় থাকতে হবে না। নিজেই চলতে পারবে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধীকে সহযোগিতা করা হচ্ছে।




