ads

সোমবার , ২৪ মে ২০২১ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু ম্যুরালের ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করলেন হুইপ আতিক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। শহরের থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে ওই ম্যুরাল নির্মাণে ব্যয় হবে প্রায় ৩০ লক্ষ টাকা। ২৪ মে সোমবার সকালে ম্যুরালের ফ্লোর নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

নির্মাণকাজ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

Need Ads