ads

সোমবার , ২৪ মে ২০২১ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের গ্রাম-গঞ্জ ঘুরে হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দিচ্ছেন গরিবের ডাঃ অমি

করোনাকালীন সময়ে শেরপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চল ঘুরে ঘুরে মহিলা ও শিশুদের হাত ধোয়ার নিয়ম শিখিয়ে যাচ্ছেন গরিবের ডাক্তার খ্যাত সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন রহমান অমি। এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত হাত ধোয়ার ৭ টি ধাপ শিখিয়ে দেন ডা. অমি।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের বড় মেয়ে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি গ্রামের হতদরিদ্র মানুষদের সচেতন করাসহ তাদের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা, শিশু ও বৃদ্ধ মহিলাদের বিনামূল্যে চিকিৎসা দিতে প্রত্যন্ত বিভিন্ন গ্রামে প্রতি মাসেই মেডিকেল ক্যাম্প বসিয়েছেন। পাশাপাশি বিনামূল্যে  ঔষধ ও মাস্ক বিতরণ করেছেন।
এ ব্যাপারে ডা. অমি বলেন, করোনার মহামারীর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বারবার হাত ধোয়া ও ‘টি-জোন’ অর্থাৎ চোখ, নাক, মুখ সুরক্ষার কোন বিকল্প নেই। গ্রামের সহজ-সরল মানুষগুলো কিভাবে সঠিক নিয়মে হাত ধুতে হয় তা জানে না। বাবা-মায়েদের হাত ধোয়ার নিয়ম জানা থাকলে পরিবারের অন্যান্য সদস্যরা সঠিকভাবে সহজেই হাত ধোয়ার নিয়ম শিখতে পারবে। ফলে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। এ বিষয়টি চিন্তা করেই আমি মাঠে নেমেছি যেন- হাত ধোয়ার সঠিক নিয়ম জেনে সদর উপজেলার জনগণ সঠিকভাবে হাত ধুতে পারে। নিজেদেরসহ সমাজ ও দেশকে সুরক্ষিত রাখতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads