ads

সোমবার , ২৪ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

খবর টি পড়েছেন : ৩৯৬
শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লুৎফা বেগম (২৪) নামে এক গৃহবধূ। ২৩ মে রবিবার বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্বাভাবিকভাবেই তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ লুৎফা বেগম। তিনি পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী। তিন সন্তানের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ার সংবাদ শুনে শেরপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভিড় করেন অনেকেই।
জানা যায়, প্রায় চার বছর আগে রাজধানী ঢাকায় একটি গার্মেন্টেসে কর্মরত রাসেল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লুৎফা বেগমের। দীর্ঘ চার বছর পর লুৎফা অন্তঃসত্ত্বা হন। শনিবার রাতে তার প্রসব বেদনা উঠলে স্বজনরা লুৎফাকে শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। এরপর রবিবার তিনি একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন।

Shamol Bangla Ads

হাসপাতালের গাইনি ওয়ার্ডে লুৎফা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, একসাথে তিন সন্তান জন্ম হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া। তিনি আর সন্তান নেবেন না। সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. খাইরুল কবির সুমন বলেন, মা ও তিন নবজাতক সুস্থ আছে। হাসপাতাল থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টোকিও অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় শেরপুরে এ্যাথলেট জহিরকে… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু ম্যুরালের ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads