ads

সোমবার , ২৪ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ‘মিথ্যা অভিযোগে’ দায়ের করা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ২৪, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সাবেক স্ত্রী মাহমুদা খাতুনের ‘মিথ্যা অভিযোগে’ দায়ের করা মামলার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ২৪ মে সোমবার দুপুরে উপজেলার সারিকারিনগর এলাকায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য রনি মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শেরপুরের ডুবারচর এলাকার মোহাম্মদ আলীর মেয়ে মাহমুদা খাতুনের সাথে আমার ভাই আব্দুল জলিলের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। গত ৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় মাহমুদা খাতুন কাউকে কিছু না জানিয়ে সবার অজান্তে আমাদের বাড়ি থেকে তার ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। পরে খোঁজাখুঁজি করে আমরা জানতে পারি, সে তার বাবার বাড়িতে গেছে। পরে আমার বাবা জরিপ উদ্দিনসহ এলাকার কয়েকজন মুরুব্বি আমার ভাবিকে আনতে তাদের বাড়িতে গেলে তার পরিবার তাদের মেয়েকে আমার ভাইয়ের কাছে দেবে না বলে জানিয়ে দেয়। এক পর্যায়ে আমার বাবাকে গাছের সাথে বেঁধে রাখার হুমকিসহ বিভিন্নভাবে লাঞ্চিত করে। পরে আমার বাবাসহ এলাকার মুরুব্বিরা তাদের বাড়ি থেকে চলে আসে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ওই ঘটনার পর আমার ভাই আব্দুল জলিল গত ১৫ এপ্রিল আমার ভাবিকে কাজী অফিসের মাধ্যমে তালাক দেয় এবং বিধি মোতাবেক তালাকের কাগজ তাদের বাড়িতে পাঠায়। কিন্তু তালাকের বিষয়টি গোপন রেখে গত ১৭ মে সবার অজান্তেই আমার ভাই জলিলের নামে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করে আমার সাবেক ভাবি মাহমুদা খাতুন। আমার ভাইয়ের নামে যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে, তা সঠিক তদন্ত করলেই সত্যতা পাওয়া যাবে। তাই আপনাদের মাধ্যমে আমরা ওই ঘটনার সঠিক ও সুষ্ঠু বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মন্টু সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাহমুদা খাতুনের সাথে কথা হলে তিনি মুঠোফোনে বলেন, আব্দুল জলিল ও তার পরিবারের লোকজন আমাকে প্রতিনিয়ত মারধর করতো। অনেক সহ্য করেছি এখন আমি আর সহ্য করতে পারবো না। প্রতিটি কথায় আমাকে খারাপভাবে বলতো। এজন্য আমি মামলা করেছি।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, যেহেতু এটি এখন মামলার বিষয়। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বেরিয়ে আসবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads