শেরপুরে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনকল্পে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে শনিবার শহরের নিউমার্কেটস্থ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা আরিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আবদুর রহমান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন (বিএসএসএফ) শেরপুর জেলা শাখার সভাপতি তালাত মাহমুদ, হালকা মটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীম হোসেন প্রমুখ।

মনিরুজ্জামান ময়না লিচুর সঞ্চালনায সভায় জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ব্যতীত অন্যান্য পদে নেতৃত্ব বাছাইয়ের জন্য তালাত মাহমুদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি সমন্বয় পরিষদ গঠন করা হয়। পরিষদের অন্যান্য সদস্যরা হলেন মো. শামীম হোসেন যুগ্ম আহ্বায়ক, আবু বক্কর সিদ্দিক সদস্য সচিব, মনিরুজ্জামান ময়না লিচু সদস্য ও মো. হযরত আলী সদস্য।
সমন্বয় পরিষদ আগামী ৩০ মে’র মধ্যে শেরপুর জেলার সকল সক্রিয় ট্রেড ইউনিয়নের চূড়ান্ত তালিকা শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা আরিফ রেজার নিকট জমা দেবে।




