ads

বৃহস্পতিবার , ২০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক রোজিনার মামলায় নিরপেক্ষ তদন্ত হবে: ডিবি

খবর টি পড়েছেন : ২৯২
সাংবাদিক রোজিনার মামলায় নিরপেক্ষ তদন্ত হবে: ডিবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ মে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ওেই কথা বলেন। তিনি বলেন, মামলা তদন্ত করতে কোনো চাপ নেই। তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে। মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে।

Shamol Bangla Ads

জানা যায়, রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। বুধবার মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা ওই মামলায় রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি ওই শুনানি হওয়ার কথা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদ্রাসার ২ হাজার শিক্ষককে ২৫ হাজার টাকা করে… পরবর্তী সংবাদ ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পেলেন ৯ বিশিষ্টজন ও এক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads