শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের জানাজার নামাজ মঙ্গলবার বিকেলে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদার মধ্যে দিয়ে সম্পন্ন করা হয়েছে। ১৮মে মঙ্গলবার বিকেলে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

জানা যায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ১৮ মে মঙ্গলবার ভোর ৬ ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই স্ত্রী, এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন , আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আব্দুল ওহাব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, শিক্ষক নেছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, ইউনুস আলী দেওয়ান প্রমুখ । পরে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের মরদেহ পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।




